300
ঢাকাSaturday , 15 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ধুনটে বিলকাজুলী পেচিবাড়ী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
August 15, 2026 2:51 pm
Link Copied!

মোঃ মজনু মিয়া, স্টাফ রিপোর্টারঃ
শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার বিলকাজুলী পেচিবাড়ী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলকাজুলী পেচিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মো: আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আবু সাঈদ।
​সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধি, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নিবিড় যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সন্তানদের নৈতিক শিক্ষা দান ও বাড়িতে তাদের পড়াশোনার পরিবেশ বজায় রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।
​সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর অভিভাবক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST