300
ঢাকাFriday , 27 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইসলামিক সবদলকে ঐক্যবদ্ধ করতে সর্বোচ্চ ছাড় দেবে জামাতঃ রফিকুল ইসলাম খান

admin
June 27, 2025 6:39 pm
Link Copied!

গ্রামীণ খবর ডেস্কঃ

জেলা জামায়াত আয়োজিত ২৭ জুন শুক্রবার গাজীপুর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো: রফিকুল ইসলাম খান বলেন,বাংলাদেশের সকল ইসলামী দল, ইসলামী ব্যক্তি, আলেম ওলামা, পীর-মাশায়েখ, ইসলাম পছন্দ করে এমন সকল মানুষ ঐক্যবদ্ধ হওয়ার পথে। এই ঐক্যের জন্য জামায়াত সর্বোচ্চ ছাড় দেবে । সকল ইসলামী দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে এবার ইসলামী দলগুলোর ভোটের বাক্স হবে একটি। রফিকুল ইসলাম খান আরও বলেন, স্বৈরাচারী কায়দায় একটি দল ক্ষমতায় আসতে চায়, যেনতেন নির্বাচন দিয়ে একটি দলকে ক্ষমতায় আসার নীলনকশা বাংলাদেশের ১৮কোটি মানুষ বাস্তবায়ন হতে দেবে না।তিনি আরও বলেন, আমরা বলেছি প্রয়োজনেও সংস্কার করে আগে স্থানীয় নির্বাচন এরপর জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। গত ৫৪ বছরে কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয়নি। এজন্য আমরা বলেছি কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। দ্রুত গণহত্যার বিচার কাজ শেষ করতে হবে এবং ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভেতরে- বাইরে থেকে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদেরকেও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের জেলা আমীর ডঃ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ডঃ মাওলানা সামিউল হক ফারুকী, কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগর জামায়াতের নায়েবে আমীর মোঃ খাইরুল হাসানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উক্ত সম্মেলনে জামায়েত এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST