300
ঢাকাSunday , 29 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইতালি যাওয়ার ফাঁদে পড়ে মাদারীপুরের ৪ যুবক নিখোঁজ । নি:স্ব শতাধিক পরিবার

admin
June 29, 2025 2:07 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধিঃ

মাদারীপুরে ইতালি যাওয়ার ফাঁদে পড়ে নিখোঁজ হয়েছেন একই এলাকার অন্তত ৪ জন।ঘরবাড়ি হারিয়ে নি:স্ব হয়েছে শতাধিক পরিবার। মাদারীপুর রাজৈর উপজেলার হাসানকান্দি খান বাড়ি এলাকার বাসিন্দা আ: রাজ্জাক খান সপ্ন বুনেছেন ছেলে আ:রাকিব খান (২২) কে বৈথ পথে ইতালি পাঠিয়ে ফেরাবেন পরিবারের স্বচ্ছলতা কিন্তু সেই সপ্ন যেন সপ্ন ই রয়ে গেল। ১ বছর আগে পাশের বাড়ির দালাল চক্রের পরিবার কুদ্দুস মাতুব্বরের ছেলে লিটন মাতুব্বর, রিপন মাতুব্বর, সেলিম মাতুব্বর, রুবেল মাতুব্বর, সোহেল মাতুব্বর,শাহিন মাতুব্বর, রহিম মাতুব্বর ও জিয়াসমিন আক্তার সহ একই পরিবারের মোট ১১ জন মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়ে মোট ৪০ লাখ টাকা দেন রাজ্জাক খান। সরাসরি ইতালি নেওয়ার কথা বলে রাকিব খান( ২২) কে নিয়ে যান মুলতানিয়া এরপর সেখানে একটি কক্ষে আটকে রেখে করা হয় অমানবিক নির্যাতন আর সেই ভিডিও পাঠানো হয় বাবা রাজ্জাক খানের কাছে। এরপর দাবি করা হয় মুক্তিপন আর উপায় না দেখে ছেলেকে বাচাতে দফায় দফায় মোট ৪০ লাখ টাকা দেয় রাজ্জাক খান। কিন্তু এতোও মেলেনি মুক্তি টাকা নেওয়া শেষে দালাল চক্রের সদস্যরা যোগাযোগ বিছিন্ন করে দেয় রাজ্জাক খান এর সাথে।

এদিকে ছেলে রাকিব খানের সন্ধান না পেয়ে পাগল প্রায় বাবা রাজ্জাক খান ও মা লিপি বেগম।

এছাড়া ও ওই এলাকার শতাধিক পরিবার এই দালাল চক্রের ফাঁদে পড়ে হারিয়েছেন ভিটা মাটি সর্বস্ব।

এসময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, লিটন মাতুব্বর ও তার পরিবারের লোকজন সবাই মানবপাচারকারী চক্র এরা আমাদের নি:স্ব করে দিয়েছে। আমাদের এই হাসান কান্দি এলাকার থেকে অন্তত ১০০ জনের কাছে থেকে ৪০ কোটি টাকা নিয়ে বাড়িতে তালা মেরে উধাও হয়ে গেছে।

এই এলাকার ৪ জন নিখোঁজ তাদের কোন সন্ধান পাচ্ছি না আমরা।এই মানবপাচারকারী চক্র পরিবারের নামে একাধিক মামলা রয়েছে এবং ১১ টি ওয়ারেন্ট বের হয়েছে। এই দালাল চক্রের সদস্যরা কয়েকজন এখনো বাংলাদেশে রয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST