মোঃ মজনু মিয়া, স্টাফ রিপোর্টারঃ
শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন এবং শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলার বিলকাজুলী পেচিবাড়ী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলকাজুলী পেচিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মো: আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আবু সাঈদ।
সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধি, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নিবিড় যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সন্তানদের নৈতিক শিক্ষা দান ও বাড়িতে তাদের পড়াশোনার পরিবেশ বজায় রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর অভিভাবক উপস্থিত ছিলেন।

