সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের কৃতি সন্তান, দৈনিক ‘গ্রামীণ খবর’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সাহেদ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
আজ বুধবার (৫ আগস্ট) বাদ আছর আগরপুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাঁকে স্থানীয় দরগা কবরস্থানে দাফন করা হয়।
এর আগে, আজ সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
তাঁনার আকস্মিক এই প্রয়াণে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ‘গ্রামীণ খবর’ পরিবারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

