300
ঢাকাMonday , 3 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এনায়েতপুরে র্যাব-১২ এর বিশেষ অভিযান: ৪৮ কেজি গাঁজাসহ আটক ৪ মাদক কারবারি

Link Copied!

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে বিশাল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে র‌্যাব-১২। এই অভিযানে কুখ্যাত ৪ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে, যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ৪৮ কেজি গাঁজা।
​গত ৩ আগস্ট ২০২৬ তারিখে দিবাগত মধ্যরাতে এই অভিযানটি পরিচালিত হয়।
​র‌্যাব-১২ এর সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এনায়েতপুর থানার বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনের কাঁচা রাস্তায় একটি মাদক চক্র বড় ধরনের চালান হাতবদল করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে কৌশলগত অবস্থান নেয় র‌্যাবের চৌকস টিম। এরপর অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।
​আটকৃতরা হলেন মোঃ রবিউল ইসলাম (৪৬) – পিতা: মৃত ইবরাহীম, সাং: বড়গাছি কারিগর পাড়া, পবা, রাজশাহী।জয়দল (৫৫) – পিতা: মৃত ইদ্রিস মিয়া, সাং: মাদলা, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।ইদ্রিস আলী (৫০) – পিতা: মৃত বয়েনউদ্দীন, সাং: বড়গাছি কারিগর পাড়া, পবা, রাজশাহী।মোঃ আসলাম ব্যাপারী (২৬) – পিতা: মৃত মিয়াউল্লাহ ব্যাপারী, সাং: গোপালপুর, এনায়েতপুর, সিরাজগঞ্জ।
​র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী ও দূরবর্তী অঞ্চল থেকে কৌশলে গাঁজা সংগ্রহ করে আসছিল। পরবর্তীতে এসব মাদক নিজেদের হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে খুচরা ও পাইকারি মূল্যে সরবরাহ করত তারা।
​আইনগত প্রক্রিয়া সম্পর্কে জানা যায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধ নির্মূলে এবং একটি মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে র‌্যাব-১২ এর এ ধরনের সাঁড়াশি অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST