300
ঢাকাThursday , 25 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ভূমিহীনদের মানববন্ধন: পুনর্বাসন ও বাজেট সংশোধনের দাবি

Link Copied!

​সিরাজগঞ্জে ভূমিহীনদের পুনর্বাসন নিশ্চিত করা, ভূমিহীন পরিচয়পত্র প্রদান এবং বর্তমান বাজেট সংশোধনের দাবিতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’,‘বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন’ এবং ‘অহিংস গণঅভ্যুত্থান আন্দোলন’-এর স্থানীয় নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বর্তমান বাজেটকে ‘উৎপাদন ও উৎপাদন বিরোধী’ হিসেবে আখ্যায়িত করেন।
​মানববন্ধনে উপস্থিত বক্তারা আক্ষেপ করে বলেন, যারা কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখছেন, তারাই আজ অবহেলিত। তাদের মৌলিক অধিকার এবং স্থায়ী পুনর্বাসনের বিষয়ে রাষ্ট্র কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা অবিলম্বে ভূমিহীনদের সরকারি পরিচয়পত্র প্রদান এবং বিদ্যমান অর্থনৈতিক বৈষম্য দূর করার আহ্বান জানান।
​বক্তারা আরও বলেন, “আমরা দেশের মানুষ,এই দেশের ভোটাধিকার আমাদের আছে। এ দেশ স্বাধীন করতে অনেকেই রক্ত দিয়েছেন। সেই রক্তের মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে বর্তমান কর্তৃপক্ষ।” তারা লুটপাট ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের দাবি জানিয়ে বলেন, সাধারণ মানুষের ঘাম ঝরানো আয়ের উপর ভিত্তি করে দেশ চললেও, সাধারণের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে উদাসীনতা কাম্য নয়।
​মানববন্ধনে বক্তারা প্রশ্ন তোলেন, সাধারণ খেটে খাওয়া মানুষের কষ্টের বাজেট কেন জনবান্ধব হবে না? অবিলম্বে এই বাজেট জনস্বার্থে সংশোধনের দাবি জানান তারা। কর্মসূচিতে সিরাজগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ভূমিহীন নারী-পুরুষ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST