300
ঢাকাSaturday , 20 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়া কামিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব গ্রহণ

admin
June 20, 2026 5:25 pm
Link Copied!

আখতার হোসেন হিরন :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে ঐতিহ্যবাহী উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলার বাঙ্গালা ইউনিয়নের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

জানা যায়,সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকাল শনিবার সকালে রফিকুল ইসলাম রফিক মাদ্রাসা পরিদর্শনে যান। এ সময় তিনি শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। মতবিনিময় সভায় অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আতিকুর রহমান এর সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল আবু তালেব মোল্লা’র পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার শিক্ষারমান উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়ন কল্পে আলোচনা রাখেন আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিষ্টার রেজাউল হক।

এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল সরকার,যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মিস্টার চেয়ারম্যান,সাবেক পৌর চেয়ারম্যান বেলাল হোসেন,সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানু,পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক,রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন,বাঙ্গালা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার,সম্পাদক শাহআলম বিএসসি,সাবেক কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক আরিফুল ইসলাম আরিফ,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন,ছাত্রদলের আহবায়ক নয়ন, সদস্য সচিব আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন সূর্য-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন।

মতবিনিময় সভায় সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন,এই মাদ্রাসাকে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে প্রতিষ্ঠানের উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য। সভাপতি হিসেবে আমি সব সময় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকান্ডের পাশে থাকব।

তিনি আরও বলেন,এই মাদ্রাসায় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।

উপস্থিত স্থানীয় শিক্ষাবিদ,অভিভাবক ও সচেতন মহলের মতে রফিকুল ইসলাম রফিক একজন রাজনৈতিক,সুশিক্ষিত,জ্ঞানী,ভদ্র,সৎ ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। তিনি শিক্ষা বিস্তার,নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে তিনি সামাজিক কর্মকান্ডেও ইতিবাচক ভূমিকা পালন করে আসছেন।

এলাকাবাসীর বিশ্বাস,তাঁর অভিজ্ঞতা,প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বে উল্লাপাড়া কামিল মাদ্রাসায় শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে। শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় গড়ে তুলে প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে তিনি সফল হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরিশেষে সভাপতি রফিকুল ইসলাম রফিক সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে মাদ্রাসা প্রাঙ্গণ ত্যাগ করেন। তাঁর আগমন ও দিকনির্দেশনাকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST