300
ঢাকাTuesday , 28 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন:রহিমা খাতুন সভাপতি ও রুখসানা খাতুন সাধারণ সম্পাদক

admin
April 28, 2026 7:37 pm
Link Copied!

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের থানা কমিটিতে রহিমা খাতুনকে সভাপতি ও রুখসানা খাতুনকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট (বাংলাদশ জাতীয়তাবাদী সলঙ্গা থানা মহিলা দলের) আংশিক কমিটি ঘোষণা করেছে। ঘোষিত কমিটি সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক এলেমা বেগম অনুমোদন করেছেন। নতুন কমিটিতে মর্জিনা খাতুনকে সিনিয়র সহ-সভাপতি,সহ-সভাপতি হিসেবে সুইটি খাতুন,আরিনা খাতুন,মাবিয়া খাতুন,তাহমিনা খাতুন রত্না কে করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রিতা খাতুন,মন্জুয়ারা খাতুন, শাপলা খাতুন এবং সাংগঠনিক সম্পাদক মিনতী পারভীন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রিনা খাতুন,ফরিদা খাতুন এবং সুমা খাতুন। আজ মঙ্গলবার সকালে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সলঙ্গা থানা জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটির সভাপতি রহিমা খাতুন ও সাধারণ সম্পাদক রুখসানা খাতুন বলেন,আমরা খুব দ্রুত সলঙ্গা থানায় জাতীয়তাবাদী মহিলা দলের নির্যাতিত নিপীড়িত দলীয় নেত্রী ও কর্মীদের দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী সকল দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশের উন্নয়নে সার্বিক ভূমিকা রাখব ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST