300
ঢাকাWednesday , 8 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন

Link Copied!

নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল। স্কাউট আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সৎ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা লক্ষে সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৬  উদযাপন উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৮ ই এপ্রিল ২০২৬)  সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর,  বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস পালন উপলক্ষে বনার্ঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে  শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা  স্কাউট ভবণে এসে শেষ হয়।  এর আগে বনার্ঢ্য র‍্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সহ-সভাপতি গনপতিরায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক গনপতিরায় বলেন,খেলাধুলা মানুষের মনকে উৎফুল্ল রাখে। আর সামাজিক ভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে জীবন যাপন করতে পারলে রোগ ব্যাধি মুক্ত সুস্থ্য জীবন যাপন করা সম্ভব। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম স্কাউট বাংলাদেশ। বিশ্বব্যাপী সমাদৃত এই সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু অনেক আগে। ১৯০৭ সালে রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এই যুব আন্দোলনের প্রতিষ্ঠা করেন। ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর ১৯০৭ পর্যন্ত ইংল্যান্ডের ব্রাউন-সি দ্বীপে ব্যাডেন পাওয়েল পরীক্ষামূলক ক্যাম্প আয়োজন করেছিলেন। সেখান থেকেই শুরু হয় বিশ্বব্যাপী স্কাউটিংয়ের পথ চলা। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে স্কাউটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল। স্কাউট আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্মকে সৎ, দায়িত্ববান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। এসময়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক মোঃ সাখাওয়াৎত হোসেন প্রিন্স, এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস,  (সিরাজগঞ্জ ও পাবনা জেলা) সহকারী পরিচালক  মো: জামাল উদ্দীন,  বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ- কমিশনার মোঃ মাছুম বিল্লাহ মাহী,
বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের যুগ্ন- সম্পাদক মোঃ আব্দুল আলীম,  বাংলাদেশ স্কাউটস,  (সিরাজগঞ্জ ও পাবনা জেলা) সহকারী পরিচালক  মো: জামাল উদ্দীন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন,
হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আর এস এল মোঃ ইমন আলী মন্ডল ( তাড়াসী)সহ বিভিন্ন  কলেজের শিক্ষা  প্রতিষ্ঠান থেকে রোভার স্কাউট ও গার্লস ইন রোভারেরা অংশগ্রহণ করে।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আর এস এল মোঃ মোঃ হোসেন আলী ছোট্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST