300
ঢাকাSunday , 19 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

১২ বছরের শিশুকে ধর্ষণ: দীর্ঘ আত্মগোপনের পর অবশেষে র‍্যাবের জালে প্রধান আসামি

Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ রফিকুল ইসলাম ওরফে রাকিবুলকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দীর্ঘ সময় আত্মগোপনে থাকা এই অপরাধীকে শনিবার (১৮ জুলাই) রাতে ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ (সিপিসি-২ পাবনা) এবং র‍্যাব-৪ (সিপিসি-২ নবীনগর) এর একটি চৌকস দল র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় এই যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-১২, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান এবং র‍্যাব-৪ এর মেজর শেখ আরমান হোসাইন হৃদয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ জুন দুপুরে শাহজাদপুরের খামারশানিলা গ্রামে নিজ বাড়িতে ১১ বছরের ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রফিকুল। পরদিন পুনরায় তাকে ধর্ষণের চেষ্টা চালানো হলে শিশুটি প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। ঘটনার খবর এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা আসামির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করলে র‍্যাব দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই ভিকটিমের মা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করলে আসামি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

গ্রেপ্তারের পর আসামি রফিকুল ইসলামকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-১২ এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাবের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
​একই সঙ্গে, যেকোনো অপরাধী, মাদক ব্যবসায়ী বা অস্ত্রধারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে র‍্যাব-১২।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST