300
ঢাকাSunday , 14 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে অতিষ্ঠ গ্রামবাসীর হাতে ধরা পড়ল চোর ও মাদক কারবারি, উদ্ধার মালামাল

Link Copied!

সিরাজগঞ্জের সলঙ্গায় দীর্ঘদিনের চুরির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী অবশেষে ঐক্যবদ্ধ হয়ে পুলিশে সোপর্দ করলেন চোর চক্রের ৪ সদস্য ও এক মাদক কারবারিকে। শনিবার (১৩ জুন) ভোররাতে নলকা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এই হাতেনাতে ধরার ঘটনা ঘটে।

দীর্ঘদিন ধরে আলোকদিয়া এলাকায় সক্রিয় ছিল একটি চোর চক্র। গত শনিবার রাতে আবারও চুরির উদ্দেশ্যে গ্রামে প্রবেশ করলে স্থানীয়রা সতর্ক হয়ে যান। গ্রামবাসীরা দ্রুত চোরদের ঘিরে ফেলেন এবং হাতেনাতে ধরে সলঙ্গা থানায় খবর দেন। খবর পাওয়া মাত্রই সলঙ্গা থানার এসআই সামিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করেন।

শামীম,পিতা:মৃত ইব্রাহিম,গ্রাম:পশ্চিম মথুরাপুর।
হারুন,পিতা:মৃতবাঘা,গ্রাম:চড়িয়া কুমারপুর।
জীবন,পিতা:মো.শাহজাহান,গ্রাম: চড়িয়া।
স্বপন,পিতা:মৃত রহিম,গ্রাম:বনবাড়িয়া।
এছাড়া মাদক কারবারির অভিযোগে আটক করা হয়েছে মোছাঃ মরজিনা খাতুন(টুসা)-কে,যার স্বামী মো. রফিকুল ইসলাম গ্রাম আলোকদিয়া গ্রামে।
​গ্রেফতারের সময় চোরদের কাছে বিপুল পরিমাণ চোরাই মালামাল পাওয়া যায়,যার মধ্যে রয়েছে:৯টি পুরাতন বাইসাইকেল,৩টি গ্যাস সিলিন্ডার,১টি সেলাই মেশিনের মাথা,১টি টিভি ও ১টি ভাঙ্গা ফ্যান ,২টি টিউবওয়েলের মাথা ও ২টি ভাঙ্গা মনিটর,সিলভারের ১টি ৪টি ছোট পাতিল।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,“আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে এবং তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​এলাকাবাসী বলছেন, এই চক্রটি আটক হওয়ায় গ্রামে দীর্ঘদিনের আতঙ্কের পরিবেশ দূর হবে এবং শান্তি ফিরে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST