300
ঢাকাTuesday , 22 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে চক্ষু হাসপাতালে ১৫ হাজার টাকা জরিমানা

admin
July 22, 2025 12:26 am
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সোমবার(২১জুলাই)উল্লাপাড়া পৌরশহরের চোখের আলো চক্ষু হাসপাতাল নামের একটি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রতীতি প্রিয়া এ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই ক্লিনিকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের অপারেশন পরিচালনা বা চিকিৎসা সেবা কার্যক্রমের কোন অনুমোদন দেখাতে পারননি হাসপাতাল কতৃপক্ষ। পরে হাসপাতালের মালিক হাফিজুর রহমান বাবলুকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরবর্তীতে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন না নিয়ে ওই ক্লিনিকে পরীক্ষামুলক বা অন্য কোন ধরনের অপারেশন কার্যক্রম পরিচালনা না করার জন্য ৫০ হাজার টাকা মুল্যের বন্ডে মুচলেকা দেন ক্লিনিক মালিক। এ অভিযানে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদের, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম সহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় পাশ্ববর্তী ঢাকা ক্লিনিকেও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়, তবে এ ক্লিনিকে কোন ক্রটি পায়নি সংশ্লিষ্ট কতৃপক্ষ বা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST