300
ঢাকাWednesday , 25 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

admin
June 25, 2025 3:04 pm
Link Copied!

সলঙ্গা(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নাজমুল ইসলাম তালুকদার শাহজাদা আজ ২৫ জুন সকাল ১০.৩০ মিনিটে তাঁর নিজ বাড়ীতে মস্তিস্কে রক্ত ক্ষরণ জনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু,চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুসহ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

সিরাজগঞ্জ জেলা বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক,জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সদস্য সচিব ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ ও যুগ্নআহ্বায়ক ও জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক শেখ মো. এনামুল হকসহ মিডিয়া সেলের সদস্য বৃন্দ।
মরহুমের জানাযা নামাজ আজ বুধবার বাদ আছর ধুবিল আয়েশা-ফজলার স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST