300
ঢাকাMonday , 7 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় সবজির দাম চড়া

admin
July 7, 2025 3:08 pm
Link Copied!

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় হঠাৎ করে সবজির দাম চড়া।একটানা বৃষ্টি,সরবরাহে ঘাটতি,পরিবহনে খরচ বেশিসহ নানামুখী সমস্যা দেখাচ্ছেন বিক্রেতারা।আজ সোমবার সাপ্তাহিক বড় হাট সলঙ্গার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।জানা গেছে,৫০ টাকার বেগুন ৮০ টাকা,২০ টাকার পোটল ২৫ টাকা,১০ টাকার কাচকলা ২০ টাকা,৫০ টাকার কাঁচা মরিচ ১২০ টাকা,৪০ টাকার মুখী ৬০ টাকা,২০ টাকার পোল্লা ৪০ টাকা,২০ টাকার পেঁপে ৪০ টাকা,৯০ টাকার রশুন ১১০ টাকা,২০ টাকার কুমড়া পিচ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান,বিভিন্ন অজুহাতে গত কয়েকদিন ধরে সবজির বাজার বেড়েই চলেছে।কেউ কেউ বলছেন সবজির বাজারে এসেই এখন পকেট খালি।অনেক বিক্রেতা বলছেন,সবজির মোকামেই দাম উর্ধ্বমুখী।আবার অনেক দোকানী বলছেন কিছু কিছু সবজির মৌসুম প্রায় শেষ,তাই দাম বৃদ্ধি।নতুন সবজি বাজারে না আসা পর্যন্ত দাম কিছুটা বাড়তেই থাকবে।তবে ক্রেতারা বলছেন,এবারে আলু, পেয়াজ,ব্রয়লার ও ডিমে অনেকটাই স্বস্থি।দাম নাগালের মধ্যেই কেনা যাচ্ছে।অপরদিকে মুদি দোকানের তেল, চিনি,ডাল,আটা-ময়দাসহ নিত্যপণ্যগুলো আগের দামেই কেনা যাচ্ছে।ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং না করায় সবজির বাজার ওঠা নামা করছে। ভোক্তাদের দাবী, সলঙ্গার বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভ্রাম্যমান অভিযান অতীব জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST