300
ঢাকাMonday , 30 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় বিএনপি নেতা মনিরুজ্জামানের দাফন সম্পন্ন

admin
June 30, 2025 5:17 pm
Link Copied!

সলঙ্গা(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ সভাপতি,সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি,সলঙ্গা মদিনাতুল উলুম (কওমিয়া হাফিজিয়া) মাদ্রাসার সেক্রেটারি,সাংবাদিক আল আমিন এর পিতা,

বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব মনিরুজ্জামান খন্দকার তারা (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি….রাজিউন)।হার্ড এটার্ক জনিত কারনে বেশ কিছুদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত ১.১০ মি: শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে স্ত্রী,২ ছেলে,১ মেয়ে,নাতী-নাতনী,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ সোমবার বাদ জোহর সলঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।জানাযা শেষে কুতু্বের চর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।মরহুমের আত্মার  মাগফিরাত ও শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেন,রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার,বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও: রফিকুল ইসলাম খান,সাবেক ডিআইজি,উল্লাপাড়া- সলঙ্গা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খান সাঈদ জোতী,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সাবেক সাধারন সম্পাদক আব্দুল আলিম,সলঙ্গা থানা যুবদলের সাবেক আহবায়ক রাশেদুল হাসান পাপন,সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ,সলঙ্গা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাও: কে.এম আব্দুল মজিদ,সলঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম মন্টু,সাধারন সদম্পাদক আনিছুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ। মরহুমের জানাযা নামাজে এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST