300
ঢাকাFriday , 9 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় গ্রাম ডাক্তার মোজাহারুল ইসলাম নান্নুর ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

Link Copied!

সলংগা থানার উত্তর পাড়া ভরমোহনী (সলঙ্গার চর) গ্রামের অত্র এলাকার সুপরিচিত মুখ, বিশিষ্ট গ্রাম ডাক্তার মোজাহারুল ইসলাম (নান্নু) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​আজ সকাল ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, গুণগ্রাহী ও অসংখ্য রোগী রেখে গেছেন।
​
​ডা. মোজাহারুল ইসলাম নান্নুর আকস্মিক মৃত্যুতে উত্তর পাড়া ভরমোহনী ও সলঙ্গার চর এলাকাসহ পুরো সলংগা অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় তাঁর দীর্ঘদিনের অবদান এবং তাঁর সদালাপী ও মিশুক ব্যবহারের কারণে তিনি সকলের নিকট অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাঁর এই প্রয়াণে এলাকাবাসী একজন নিবেদিতপ্রাণ ও মানবিক চিকিৎসককে হারাল।
​
​মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই কঠিন শোক সহ্য করার তৌফিক দান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST