300
ঢাকাSaturday , 31 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ 

admin
January 31, 2026 5:18 pm
Link Copied!

জি,এম স্বপ্না.

সলঙ্গায় মোস্তফা প্রি-ক্যাডেট স্কুলে উৎসব মুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার সকালে কুতুবের চর মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর সরকারি মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক খ.ম রেজাউল করিম,রায়গঞ্জ সদর মহিলা কলেজের সহকারি অধ্যাপক,সাংবাদিক সাজেদুল আলম, লেখক,গবেষক উজ্জ্বল কুমার মাহাতো,শিক্ষক আব্দুস সালাম,সাংবাদিক সাহেদ আলী,রফিকুল ইসলাম মন্টু,আব্দুর রহিম,হোসেন আলী,তুষার আহমেদ প্রমুখ।সকাল ৯ টা হতে বিকেল পর্যন্ত ৩৯টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ মোস্তফা জামানের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শেষে সম্মানিত অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত  বক্তব্যে বক্তারা বলেন,লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।খেলাধুলায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়।এমনকি মাদকসহ সব ধরনের নেশা থেকে দূরে রাখে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST