মর্মান্তিক ও গভীর শোকের সাথে জানাচ্ছি যে, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের কৃতি সন্তান, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সুযোগ্য সভাপতি এবং গ্রামীণ খবর-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক সাহেদ আলী আজ সকাল সাড়ে ১০টায় এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর আকস্মিক ও অকাল প্রয়াণে গ্রামীণ খবর পরিবার হারিয়েছে তাদের এক অভিভাবক ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে; আর গণমাধ্যম জগৎ হারিয়েছে এক সৎ, সাহসী ও সত্যনিষ্ঠ কলমযোদ্ধাকে। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত বকামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমীন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর আগরপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে দরগা কবরস্থানে তাঁকে দাফন করা হবে। উক্ত জানাজায় তাঁর সকল সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীকে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
শোকঃ
প্রকাশক ও পরিচালনা পর্ষদ
গ্রামীণ খবর

