300
ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শেষ হলো জীবন অধ্যায়: দাফন সম্পন্ন গ্রামীণ খবরের ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদ আলীর

Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের কৃতি সন্তান, দৈনিক ‘গ্রামীণ খবর’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রবীণ সাংবাদিক সাহেদ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
​আজ বুধবার (৫ আগস্ট) বাদ আছর আগরপুর ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাঁকে স্থানীয় দরগা কবরস্থানে দাফন করা হয়।
​এর আগে, আজ সকাল সাড়ে ৯টার দিকে এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
​তাঁনার আকস্মিক এই প্রয়াণে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ‘গ্রামীণ খবর’ পরিবারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST