300
ঢাকাWednesday , 24 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্রিয় প্রার্থী পাপনের নেতৃত্বে সলঙ্গায় বিশাল বিক্ষোভ মিছিল

Link Copied!

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সলঙ্গায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে সলঙ্গা থানা যুবদল।
গতকাল মঙ্গলবার (২৩ জুন ) বিকেলে সলঙ্গা ধানহাটায় সমবেত হয়ে বিশাল বিক্ষোভ মিছিলটি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
​এই বিক্ষোভ মিছিলে নেতৃত্বদানকারীদের মধ্যে অন্যতম ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন। মিছিল শেষে বক্তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ ও কঠোর হওয়ার আহ্বান জানান।
​বক্তারা আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী দোসররা যেন সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য যুবদলের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।
​মিছিলে সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন ছাড়াও উপস্থিত ছিলেন সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, মেহদী হাসান আমজাদ, সেলিম এলাহি, কে এম আলামিন , মাহমুদুল হাসান,মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আরিফ মাহমুদ, রাসেল মাহমুদ, সোহেল রানাসহ আরও অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST