300
ঢাকাThursday , 23 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচলিয়া চিলড্রেন প্রি-ক্যাডেট স্কুলের বৃত্তিপ্রাপ্ত ৫ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

Link Copied!

সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন পাঁচলিয়া চিলড্রেন প্রি-ক্যাডেট স্কুলের সরকারি বৃত্তি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জনকারী ৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল(২২জুলাই)বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
​বিদ্যালয় সূত্রে জানা যায়, সরকারি বৃত্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে অংশ নিয়ে মোট ৫ জন শিক্ষার্থী সাফল্যের সাথে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফলের সুবাদে ট্যালেন্টপুল গ্রেডে ৩ জন এবং সাধারণ গ্রেডে ২ জন বৃত্তি অর্জন করেছে।

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ছেন নাবিল খাতুন,ফাইজাতুল আমরিণ,ফাহিম আহমেদ এবং
​সাধারণে বৃত্তি পেয়ছেন নাহিদ হাসান এবং মাইশা খাতুন।
​ছোট্ট সোনামণিদের এই অভাবনীয় সাফল্যে শিক্ষক, অভিভাবক ও পুরো এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ক্রেস্ট তুলে দেন এবং তাদের উত্তরোত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
​অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম এবং প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পড়ালেখায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST