300
ঢাকাSaturday , 28 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

admin
June 28, 2025 10:23 pm
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

আজ শনিবার উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান এতে প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের বিশ্বাস। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করেন। আয়োজক সংগঠনের আহবায়ক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, পাবনার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, হামিদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, উপজেলা একাডেমিক সুপার মোঃ মোসলেম উদ্দিন, উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালেক, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী, প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, গনেশ চন্দ্র, আব্দুল মান্নান তালুকদার প্রমুখ। মতবিনিময় সভায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামীম হাসান রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক হিসাবে পদায়ন পাওয়ায় তাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর, রায়গঞ্জ ও বেলকুচি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST