300
ঢাকাMonday , 24 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের সলঙ্গায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী

admin
November 24, 2025 8:58 pm
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

গ্রাম আদালত সচেতনতা কার্যক্রম ও সেবাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।সলঙ্গা ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত এর সহযোগীতায় রবিবার বাদ মাগরিব সলঙ্গা থানা মাঠে এ ভিডিও প্রদর্শন করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প,উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সার্বিক তত্ত্বাবধানে সলঙ্গা থানা মাঠে গ্রাম আদালত বিষয়ক এ ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন,সলঙ্গা ইউনিয়ন পরিষদের  প্রশাসক ও উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন,ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলন ,হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর,উল্লাপাড়া উপজেলা সমন্বয়কারী মোছা: সালমা বেগম, গ্রাম আদালত প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।পরে উপস্থিত জনগণের মাঝে গ্রাম আদালত কার্যক্রম সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST