300
ঢাকাFriday , 18 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার আর নেই!

admin
July 18, 2025 12:54 pm
Link Copied!

এম দুলাল উদ্দিন আহমেদ.

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য,সাবেক এমপি সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার আর নেই! তিনি আজ শুক্রবার (১৮জুলাই) সকাল ১১টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে ও দুই মেয়েসহ অত্মীয়স্বজন,রাজনৈতি সহকর্মী অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) এলাকায় ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেই বিপুল সংখ্যক ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ট, জুন ১৯৯৬ সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে (পরপর চার বার) সংসদ সদস্য ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

এছাড়াও তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির সভাপতি ছিলেন।

বিএনপির দুর্দিনের কান্ডারী আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার ছিলেন ঈর্শ্বনীয় জনপ্রিয়তার অধিকারী। মৃত্যুর পুর্ব পর্যন্ত তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তিনি পুর্বাপর জনপ্রিয়তার শীর্ষেই অবস্থান করেছেন। রায়গঞ্জ তাড়াশ ও সলঙ্গার মানুষের অতি আপনজন হিসেবে তিনি যেন তাদের এক আত্মার পরম বন্ধনে আবদ্ধ ছিলেন। তিনি তার নির্বাচনী এলাকার মানুষকে কারপুর্ণহীন ভালোবাসা দিয়ে আপন করে কাছে আগলে রাখায় তিনি তার কৃতকর্মের মাধ্যমে তাদের হৃদয়ে নিজেকে ঠাঁই করে আছেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে এলাকায় দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST