সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয় “দৈনিক ভোরের দর্পণ” ও সিরাজগঞ্জের বহুল প্রচারিত “দৈনিক কলম সৈনিক” পত্রিকার সলঙ্গা প্রতিনিধি, সাংবাদিক হোসেন আলীর মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।বুধবার (৩০ জুলাই) বাদ আছর সলঙ্গা দিগর নুরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে নুরানী মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষার্থী,স্থানীয়
সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ অনেক মুসুল্লীগণ উপস্থিত ছিলেন। । উল্লেখ্য,সলঙ্গা থানার বওলাতলা গ্রামের বিশিষ্ট সমাজ সেবক,ধর্মভীরু ও তরুণ সাংবাদিক হোসেন আলীর পিতা ইসহাক আলী প্রামানিক গত বছর ৩০ জুলাই ইন্তেকাল করেন। তার স্মরণে
মোনাজাত পরিচালনা করেন, মুফতি মাও: আব্দুল ওহ্হাব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

