300
ঢাকাTuesday , 7 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সলঙ্গায় আন্তঃজেলা নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

admin
July 7, 2026 6:52 pm
Link Copied!

মোঃ মজনু মিয়া.
​সিরাজগঞ্জের সলঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে একটি আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের ১১ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচলিয়া বাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
​পুলিশ সূত্র জানায়, পাঁচলিয়া বাজার ওভারব্রিজের পূর্ব পাশে আবদুস সাত্তার সরকারের বাড়িতে ছিনতাইকারী চক্রের সদস্যরা অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সলঙ্গা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ১১ জনকে ঘটনাস্থলেই আটক করা সম্ভব হয়।
​আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য এবং তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর এলাকায়। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৭ জুলাই) আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
​এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, “সলঙ্গা এলাকায় চুরি, ছিনতাই ও মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST