300
ঢাকাSaturday , 25 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন

Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান কাটায় বাধা, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ভূমিহীন সংগঠনর সদস্যরা।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এ সম্মেলনে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির ভুক্তভোগী কৃষকেরা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে সোনাইডাঙ্গা বিলে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছেন। জমিটি পরিত্যক্ত হওয়ায় সরকারি সম্পত্তি হিসেবে বিবেচিত এবং এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া আদালত বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও জারি করেছেন বলে তিনি জানান।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রভাবশালী জোতদার গোলাম হোসেন ও তাঁর লোকজন ধান কাটতে বাধা দিচ্ছেন। একই সঙ্গে ভূমিহীনদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে তারা আর্থিক ও মানসিকভাবে চরম সংকটে পড়েছেন। নিয়মিত আদালতে হাজিরা দিতে গিয়ে দুর্ভোগও বাড়ছে।

আরও অভিযোগ করা হয়, এর আগে কয়েক দফা ভূমিহীন পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অনেকে আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।

এ অবস্থায় প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে ধান কাটার সুযোগ নিশ্চিত করা এবং দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি মো. রহমত আলী, ‘নিকেরা করি’ সংস্থার রায়গঞ্জ উপজেলা অঞ্চল সমন্বয়ক মো. আছাবুর রহমান, সংস্থাটির রাজশাহী বিভাগীয় প্রশিক্ষক ইদ্রিস আলীসহ ভূমিহীন সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

মো. আব্দুল লতিফ সরকার।
রায়গঞ্জ প্রতিনিধি, সিরাজগঞ্জ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST