হোসেন আলীঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত ৫ জুন শনিবার বিকাল ৩ টায় সিরাজগঞ্জের সলঙ্গার
আমশড়া জোর দিঘি বাজার সাংবাদিক ফারুক হোসেনের উদ্যোগে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির টাঙ্গাইল জেলা কমিটি,স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে আমশড়া গ্রামের বিধবা সমেদানের হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,সময়ের কথা ২৪ ঘন্টা নিউজ লাইফ টিভির ডিরেক্টরমতিয়ার রহমান,সাধারন সম্পাদক সেলিম রেজা,নির্বাহী সম্পাদক বুলবুল আহমেদ, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম মন্টু,দৈনিক জনকন্ঠ প্রতিনিধি লিখন আহমেদ,দৈনিক মানব জমিন প্রতিনিধি কারিকুল ইসলাম,দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি হোসেন আলী,দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি সোহেল রানা সহ স্থানীয় অনেকে।উল্লেখ্য,সাংবাদিক ফারুক আহমেদ সলঙ্গার আমশড়া গ্রামের অসহায়,বিধবা সমেদানকে নিয়ে বিভিন্ন প্রিন্ট ও অন লাইনে প্রতিবেদন প্রকাশ করলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ এর নজরে আসে।

