সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ফুলজোড় ডিগ্রি কলেজ মাঠে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফুলজোড় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমকালো ফাইনাল খেলা। রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কাসিয়ার চর ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে সিরাজগঞ্জ দাদাভাই ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফুলজোড় একতা ইয়ংস্টার ক্লাবের (হোড়গাতি, আলোকদিয়া, সলঙ্গা) আয়োজনে এবং নলকা ইউনিয়ন মাদক নিরাময় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আনিসুর রহমান লেবুর সার্বিক ধন্যবাদান্তে উক্ত খেলাটি সফলভাবে সম্পন্ন হয়।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব এনামুল হক মাস্টার। খেলায় সার্বিক সহযোগিতা করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ ও নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম জুয়েল।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক এমপি। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব দুলাল হোসেন খান।
এছাড়াও বিশেষ মেহমান হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য জনাব রাহিদ মান্নান লেলিন এবং সম্মানিত মেহমান হিসেবে সিরাজগঞ্জ জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট আব্দুল গফুর উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আসলাম আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
জনাব মতিউর রহমান সরকার, সাবেক সভাপতি, সলঙ্গা থানা বিএনপি
জনাব আব্দুল আলীম সরকার, সাবেক সাধারণ সম্পাদক, সলঙ্গা থানা বিএনপি
জনাব আব্দুল লতিফ সরকার সাবেক সাংগঠনিক সম্পাদক সলঙ্গা থানা বিএনপি,
জনাব রাশেদুল হাসান পাপন, সহ-সভাপতি, সিরাজগঞ্জ জেলা যুবদল, আহ্বায়ক, সলঙ্গা থানা যুবদল ও রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী
জনাব আব্দুল আলীম শেখ, সহ-সভাপতি, সলঙ্গা থানা বিএনপি
জনাব রুহুল আমিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সলঙ্গা থানা বিএনপি
জনাব শাহেদ আলী, অধ্যক্ষ, ফুলজোড় ডিগ্রি কলেজ
জনাব ওবায়দুল হক সুমন, সাবেক দপ্তর সম্পাদক, সলঙ্গা থানা বিএনপি
জনাব মাহমুদুল হাসান, অধ্যাপক, কোনাবাড়ী ডিগ্রি কলেজ
জনাব শরিফুল ইসলাম লেবু, সাবেক সহ-সভাপতি, নলকা ইউনিয়ন বিএনপি
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই খেলায় দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও পাল্টা আক্রমণে পুরো মাঠ জুড়ে দর্শকরা উন্মুখ হয়ে উপভোগ করেন। নির্ধারিত সময়ে একমাত্র নির্ণায়ক গোলটি করে শিরোপা ছিনিয়ে নেয় সিরাজগঞ্জ দাদাভাই ক্লাব। খেলা শেষে বিজয়ী দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

