গ্রামীণ খবরঃ
অনলাইন নিউজ পোর্টাল ‘গ্রামীণ খবর’-এর ভারপ্রাপ্ত সম্পাদক, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রাণপুরুষ এম দুলাল উদ্দিন আহমেদের শুভ জন্মদিন আজ। জীবনের আরও একটি বসন্ত পেরিয়ে নতুন বছরে পদার্পণ করলেন এই গুণী সংবাদ ব্যক্তিত্ব।
গ্রামীণ জনপদের সুখ-দুঃখ, সম্ভাবনা ও অধিকারের কথা গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ক্ষেত্রে এম দুলাল উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দক্ষ সম্পাদনা ও বলিষ্ঠ নেতৃত্বে ‘গ্রামীণ খবর’ আজ পাঠকপ্রিয়তার নতুন উচ্চতায় পৌঁছেছে। পেশাদারিত্ব রক্ষা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় তিনি সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।
তাঁর শুভ জন্মদিনে ‘গ্রামীণ খবর’ পরিবার, সহকর্মী, সাংবাদিক সমাজ এবং সুশীল সমাজের পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা, প্রীতি ও নিরন্তর শুভকামনা।
সংবাদপত্র জগতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ জন্মদিনের এই বিশেষ মুহূর্তে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা গুণীজন তাঁকে সরাসরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
আজকের এই শুভ দিনে ‘গ্রামীণ খবর’-এর ভারপ্রাপ্ত সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুসংহত আগামীর প্রত্যাশা করছে ‘গ্রামীণ খবর’ পরিবার এবং তাঁর অসংখ্য শুভানুধ্যায়ী।

