300
ঢাকাSunday , 20 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ড : ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

admin
July 20, 2025 6:29 pm
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার আদর্শ গ্রামের একটি ব্র্যাকে আগুন লেগে ১০ টি ঘর ভস্মিভুত হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুরে উল্লাপাড়া পৌরশহরের আদর্শগ্রামে বসবাসরত একটি ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানান স্থানীয় ফায়ার সার্ভিস অফিস। অগ্নিকাণ্ডে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।    উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা লিডার আসাদুজ্জামান জানান, রবিবার বেলা ১ টার দিকে উল্লাপাড়া পৌরশহরে সরকার কর্তৃপক্ষ নির্মিত আদর্শগ্রামের একটি ব্রাকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ব্রাকের প্রায় ১০ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বসবাসরত বাসিন্দাদের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। 
বসবাসরত বাসিন্দা রত্না জানান, আমরা বসবাসরত সকলেই ভুমিহীন পরিবারের মানুষ। সরকারের তৈরি করে দেওয়া ব্রাকে বসবাস করে আসছিলাম। আগুনে পুড়ে আজ আমরা সর্বশান্ত হয়ে গেলাম। কোথায় গিয়ে দাঁড়াব, কি খাব কিছুই বুঝতে পারছিনা। এখন আকাশের নিচে বসবাস করা ছাড়া আমাদের কোন পথ নেই। সৃষ্টিকর্তা আমাদের সহায় হও এ কথা বলে তিনি কান্নায় ফেঁটে পড়েন।
খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং, ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২ বান্ডিল করে টেউটিন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাউল সহ প্রশাসন ক্ষতিগ্রস্থদের সব ধরনের আর্থিক সহযোগিতা করবে বলে তাদের আশ্বস্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST