300
ঢাকাThursday , 1 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় বলাই সিমলা দাখিল মাদ্রাসার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বলাই সিমলা দাখিল মাদ্রাসার উদ্যোগে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
​”নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​অভিযান চলাকালীন মাদ্রাসার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে জমানো পানি পরিষ্কার রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
​উক্ত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ, সাবেক ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক তৌহিদ, সাবেক যুবদলের আহ্বায়ক আলিম, ছাত্রদলের সাবেক সভাপতি আরিফ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারীসমাজের প্রতিনিধি এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST