সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
মোহাম্মদ আলিফ সরকার: রায়গঞ্জ উপজেলার কুরছা গ্রামের শমেদ আলী সরকারের ছেলে। তিনি রায়গঞ্জ থানার জিআর মামলা নম্বর-১১৫/২৪ (রায়)-এর ওয়ারেন্টভুক্ত আসামি।
মো. জাহাঙ্গীর আলম মিঠু: বগুড়ার ধুনট উপজেলার উজাল সিং গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি রায়গঞ্জ থানার মামলা নম্বর-০৩ (তারিখ: ০৪/০৭/২০২৬, ধারা: ৪৫৭/৩৮০ দণ্ডবিধি)-এর আসামি।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পৃথক মামলায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার পলাতক অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।