সলঙ্গা প্রতিনিধি.
সলঙ্গা থানার জগজীবনপুর-রানীনগর নুরানী মাদ্রাসার ২৭ জন শিক্ষার্থীদের মহাগ্রন্থ পবিত্র আল কোরআন সবক দেয়া হয়েছে।সবক প্রদান করেন, মাদ্রাসার মুহতামিম মাও: রবিউল করিম। গতকাল সকাল ১০ টায় মাদ্রাসায় আনুষ্ঠানিক ভাবে এ কোরান শরীফ হাতে দেয়া হয়।এ উপলক্ষ্যে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মাদ্রাসার সভাপতি শফিউল আলম,সেক্রেটারী আনিছুর রহমান,সহ: মুহতামিম মাও: মোস্তফা কামালসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও অভিভাবকবৃন্দ।