মোঃ মজনু মিয়া,নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন সলঙ্গা ইউনিয়ন যুবদলের ৬ সদস্যের একটি নতুন আংশিক কমিটি অনুমোদন পেয়েছে।
আজ রবিবার সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন এবং সদস্য সচিব শাহীন রেজার যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়। পরবর্তীতে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসার ফেসবুক পেজের মাধ্যমে বিষয়টি জনসমক্ষে আসে।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে ফরিদুল ইসলাম ফরিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে তারিফ মাহমুদ দায়িত্ব পেয়েছেন। দলের দুর্দিনে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী এই নেতারা অতীতে একাধিকবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় নেতাকর্মীদের জোরালো প্রত্যাশা, এই পরীক্ষিত নেতৃত্বের হাত ধরে সলঙ্গা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেশি বেগবান হবে।
এদিকে, নতুন এই কমিটিকে স্বাগত জানিয়ে স্থানীয় দলীয় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেছেন। একইসঙ্গে, আগামী দিনে সংগঠনটিকে আরও সুদৃঢ় ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।