সিরাজগঞ্জের সলঙ্গায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে চার পুরুষ ও দুই নারীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে তিনটার দিকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ গোলচত্বরসংলগ্ন ওই হোটেলটিতে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সলঙ্গা থানার একটি বিশেষ দল গোলচত্বর এলাকার 'নিরিবিলি হোটেল'-এ আকস্মিক হানা দেয়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে হাতেনাতে তাদের আটক করা হয় এবং পরে থানায় নিয়ে আসা হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—
সলঙ্গা থানার হাতিপাড়া গ্রামের মো. বাবুল আক্তার (৩০), মো. ইখলাস মিয়া (২০) ও মো. মাসুম (৩০)
একই থানার আমশরা গ্রামের মো. রানা আহমেদ (৩০)
গাজীপুর জেলার সীমান্ত বাজার এলাকার মোছা. আয়েশা খাতুন (২৬)
বগুড়া জেলার জয়পুরপাড়া এলাকার মোছা. শোভা বেগম (৩৫)
সলঙ্গা থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশি নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।