প্রকৃতির অনুপ্রেরণায়, জলবায়ুর সুরক্ষায়, গড়ব ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বক্তৃতা, আবৃত্তি কুইজ প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক ও গাছের চারা বিতরণ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ০৫ জুন ২০২৬) সকাল সাড়ে দশটায় পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও বিনা মূল্যে বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ বিন এমরান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র -ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি তার বক্তব্য বলেন,আজকে এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, একযাক এডুকেটিভ নেটওয়ার্কের ভলেন্টিয়ারা নিজেদের স্বার্থকে ত্যাগ করে পরিবেশ কে সুন্দর রাখতে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা ভাই বোনেরা পরিবেশ রক্ষা জন্য নয় শুধু সিরাজগঞ্জকে ভালো রাখার জন্য তারা যে এ অনুষ্ঠান আয়োজন করেছে। আমি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও সিরাজগঞ্জের কৃতি সন্তান বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার জানেন পরিবেশ রক্ষা করার জন্য বাংলাদেশের বর্তমানে প্রধান মন্ত্রী তারেক রহমান উনি ঘোষণা করেছেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচি গ্রহন করেছেন। আজকে আমার অত্যান্ত ভালো লেগেছে আমাদের আসলে আমাদের ছাত্র ছাত্রীরা শুধু পড়াশোনার মধ্যে ডুবে থাকেনা। তারা দেশ নিয়ে ভাবে আন্তর্জাতিক ভাবে কোথায় কি হচ্ছে সেটাও তারা ভাবে।
আজকে পরিবেশ দিবস উপলক্ষে যে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে একটি হলো সরকারি দল এবং আরেকটি পক্ষ বিরোধী দল তারা বলেছে মূলত আমাদের সকলকে একসাথে বৃক্ষ রোপন করতে হবে। আমাদের সিরাজগঞ্জ বৃক্ষ রোপনে এ দিকে পিছিয়ে নেই। আজকে এ অনুষ্ঠানে প্রতিটি ছাত্র ছাত্রীদের মাঝে বৃক্ষ দিচ্ছে বৃক্ষের মধ্যে প্লাস্টিক রয়েছে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পৃথিবী ঠিক বেঁচে থাকবে তার জায়গায় , কিন্ত আমরা যদি অক্সিজেন না পাই আমরা যদি প্রকৃতির সৌন্দর্য না পাই আমাদের ফুসফুস হচ্ছে গাছ বা বৃক্ষ । সেটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবীরতে কি ভাবে বসবাস করবো। আপনাদের হাতে একটি করে বৃক্ষ দেওয়া হয়েছে। আপনারা আপনাদের বাসার আশপাশ দিয়ে লাগাবেন। আমরা এখন শিল্প নির্ভরশীল হয়েছি আমরা বুঝতে পারিনা একটি ইন্ডাস্ট্রি যদি আমি তৈরি করি সেই ইন্ডাস্ট্রি পরিবেশ যদি রক্ষা না করতে পারি। যমুনা নদীতে আমাদের যে সম্পদ অপরিকল্পিত ভাবে বালু উওোলন করে আমাদের পরিবেশ দূষন করা হচ্ছে। কিকি কারণে আমাদের পরিবেশ দূষন হচ্ছে এর জন্য সামাজিক আনন্দল গড়ে তুলতে হবে। তবেই পরিবেশ ঠিক থাকবে।
অনুষ্ঠানের সভাপতি এডুকেটিভ নেটওয়ার্ক বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ বিন এমরান বলেন, পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে হবে। দেশপ্রেম ও প্রকৃতিপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৃক্ষরোপণের মাধ্যমে ধরিত্রীকে রক্ষা করা সম্ভব। তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
বর্ণাঢ্য এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে পড়েছে বলে আশা প্রকাশ করেন।
এসময়ে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি স্যাটালাইট টেলিভিশন সময় টিভি হেড অফিসের নিজস্ব প্রতিবেদক দ্বীন মোহাম্মদ সাব্বির।
উল্লেখ্য ঃ আলোচনা সভার পাশাপাশি রচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা হয় এবং বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।