300
ঢাকাSaturday , 21 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. ত্বথ্য প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. ধর্ম
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় প্রথম প্রহরে শহিদ মিনারে উপজেলা বিএনপির শ্রদ্ধা

admin
February 21, 2026 10:30 am
Link Copied!

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা ও বিনম্র কৃতজ্ঞতায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণ করেছে দীঘিনালা উপজেলা বিএনপি।

দিবসের প্রথম প্রহরে উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেন, “ভাষা শহিদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের এই ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান গনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম মঞ্জু, ১ নং মেরুং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া সহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by BD IT HOST