স্টাফ রিপোর্টারঃ
গ্রামীণ ব্যাংক টাঙ্গাইল যোনের কালিহাতী উপজেলার দুর্গাপুর শাখার সিনিয়র অফিসার জনাব মোঃ শহিদুল ইসলাম আর নেই (ইন্না-লিল্লাহ.....রাজিউন)।
পারিবারিক ও সহকর্মী সূত্রে জানা গেছে, তিনি স্ট্রোক জনিত গুরুতর অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার অকাল মৃত্যুতে গ্রামীণ ব্যাংক পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ আজ সকাল ১১টায় খায়েরপাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের পরিবার তার আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।